শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

ট্রাম্প শিবিরেরও পছন্দ নয় ফ্যাসিস্ট তকমা

প্রাচ্য-প্রতীচ্য সর্বত্রই নিন্দিত ফ্যাসিবাদ। ফ্রেঞ্চ রেভ্যুলিউশনের কথা আমরা জানি। ফরাসী বিপ্লবের মূলমন্ত্র ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ফ্যাসিবাদ বিরোধী এই বিপ্লবের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নোবেল বিজয়ী সাহিত্যিক রোমাঁ রোলাঁ। ফ্যাসিবাদ ও সা¤à§à¦°à¦¾à¦œà§à¦¯à¦¬à¦¾à¦¦à§‡à¦° বিরুদ্ধে যেমন তিনি ছিলেন সোচ্চার, তেমনি ছিলেন যুদ্ধ ও মনুষ্যত্বহীনতার বিরুদ্ধে উচ্চকণ্ঠ। জীবনের শেষদিন পর্যন্ত অব্যাহত ছিল তাঁর এই লড়াই। ফ্যাসিবাদের কথা আমরা আগে ইতিহাস গ্রন্থে পড়েছি। আর ২০২৪ সালে বাংলাদেশের মানুষ নিজেরাই মোকাবিলা করেছে ফ্যাসিবাদকে। বাংলাদেশের ছাত্র-জনতার জুলাই বিপ্লব পৃথিবীর বুকে সৃষ্টি করেছে এক নতুন ইতিহাস। ছাত্র-জনতার রক্তস্নাত বিপ্লবের মুখে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে আশ্রয় নিতে হয়েছে ভারতে। ফ্যাসিবাদের আলোচনা চলছে এখন যুক্তরাষ্ট্রেও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই আলোচনা এখন জমে উঠেছে।

আগামী ৫ নবেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে। অবশ্য ইতিমধ্যে কিছু অঙ্গরাজ্যে আগাম ভোট প্রদান শুরু হয়ে গেছে। এমন অবস্থায় বলা হলো, ফ্যাসিস্টের সংজ্ঞায় পড়েন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন জন কেলি। একাধিক সংবাদ মাধ্যমকে প্রদত্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্যাসিস্টের সাধারণ সংজ্ঞার মধ্যে পড়েন। নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের প্রতি তার জেনারেলরা যেমন অনুগত ছিলেন, তেমন অনুগত জেনারেল চান তিনি। সরকার পরিচালনায় তার পছন্দ একনায়কসুলভ পদক্ষেপ। গত মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে জন কেলির এই বক্তব্য প্রকাশিত হয়েছে। তার এই বক্তব্য লুফে নিয়েছেন ডেমোক্রেটিক পার্টির নেতারা। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে ট্রাম্পশিবির।

যুক্তরাষ্ট্রে এখন নির্বাচনের পরিবেশ। অভিযোগ-পাল্টা অভিযোগ এখন কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। কমলা হ্যারিসের রানিংমেট মিনেসোটার গভর্নর টিমওয়াল বলেন, ‘ট্রাম্প উন্মাদ হয়ে গেছেনÑযুক্তরাষ্ট্রের সাবেক একজন প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী হিটলারের অনুগত জেনারেলদের মতো জেনারেল চান। এদিকে গত মঙ্গলবার এনবিসিকে সাক্ষাৎকার দেন কমলা। তাকে প্রশ্ন করা হয়েছিলো, যুক্তরাষ্ট্র কি প্রথম নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত? জবাবে কমলা বলেন, ‘পুরোপুরিভাবে’। তিনি আরও বলেন, ট্রাম্প ও তার দৃষ্টিভঙ্গির কারণে মানুষ এখন ক্লান্ত। অন্যদিকে ট্রাম্প দিয়েছেন ভিন্ন বার্তা। ‘আমরা আরও চার বছর অযোগ্যতা, ব্যর্থতা ও বিপর্যয়ের মধ্যে থাকবো, নাকি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে চমৎকার চারটি বছর শুরু à¦•à¦°à¦¬à§‹Ñ à¦ নির্বাচন সেটি ঠিক করে দেবে।’ এছাড়া তিনি কমলা হ্যারিস ও তার রানিংমেট ওয়ালজ কে নির্বোধ বলেও মন্তব্য করেন। এসব বিতর্কের মীমাংসা হয়তো à§« নবেম্বরের ভোটে হয়ে যাবে। তবে একটি বিষয়ের মীমাংসা এখনই হয়ে গেছেÑট্রাম্প ফ্যাসিস্ট তকমা পছন্দ করে না।

অনলাইন আপডেট

আর্কাইভ